ঢাকাWednesday , 18 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডা. বামবামকে খুঁজছে ব্রাজিল

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের জনপ্রিয় প্লাসিক সার্জারি চিকিৎসক ডেনিস ফারটাডো ওরফে ডা. বামবামকে কোথাও পাওয়া যাচ্ছে না। তাকে হন্য হয়ে খুঁজছে পুলিশ।
ডা. বামবাম ব্রাজিলে বেশ জনপ্রিয়। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার প্রায় সাড়ে ৬ লাখ অনুসারী রয়েছে। গত শনিবার তার এক ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যুর পর তিনি পালিয়েছেন।
ব্রাজিল পুলিশ জানায়, লিলিয়ান ক্যালিক্সটো নামের ওই নারী কুইয়াবা থেকে রিও ডি জেনিরোতে আসেন তার নিতম্ব স্ফিত করাতে। ডা. বামবাম নিজ বাসায় ওই নারীর চিকিৎসা করেন। তবে তার ভুল ইনজেকশনের পর লিলিয়ান অসুস্থ হয়ে পড়েন। ডা. বামবাম তাকে একটি হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে লিলিয়ানের অবস্থার অবনতি ঘটে ও কয়েক ঘণ্টা পর মারা যান।
এরপর পর থেকেই ফেরার হয়েছেন ডা. বামবাম। তার বিরুদ্ধে এক বিচারক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
৪৫ বছর বয়সি ডা. বামবাম ব্রাজিলে প্রায়ই টিভি অনুষ্ঠানে অংশ নিতেন। নিহত লিলিয়ানের বয়স ছিল ৪৬ বছর। তিনি দুই সন্তানের মা এবং পেশায় ব্যাংক কর্মকর্তা।