ঢাকাFriday , 13 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পোশাক শিল্পে ১৬ হাজার টাকা মজুরি দাবি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পোশাক শিল্পে অবিলম্বে ১৬ হাজার টাকা নিম্নতম মজুরি ঘোষণার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশন, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, আরএমজি ওয়ার্কার্স ফোরাম ও বাংলাদেশ মেটাল ক্যামিক্যাল গার্মেন্টস অ্যান্ড টেইলার্স ওয়ার্কার্স ফেডারেশন মানববন্ধন ও মিছিলের আয়োজন করে।
বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের মহাসচিব তৌহিদুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বাংলাদেশ মেটাল ক্যামিক্যাল গার্মেন্টস অ্যান্ড টেইলার্স ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি শহীদুল্লাহ বাদল, বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তাহমিনা রহমান, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নাহিদুল হাসান নয়ন, রহিমা আক্তার রুপা, মর্জিনা, শরীফুন্নেছা প্রমুখ।
বক্তারা বলেন, ইতিমধ্যে সরকারি মিল কারখানার শ্রমিকদের মজুরি ১০০ ভাগ বৃদ্ধি করা হয়েছে। দেশের বর্তমান ৩৩ বিলিয়ন ডলারের রপ্তানি শিল্পের খেটে খাওয়া শ্রমিকদের মজুরি সবচেয়ে কম যা অত্যন্ত লজ্জাজনক।
নেতারা সভার নামে আর কালক্ষেপণ না করার দাবি জানিয়ে বলেন, আগামী ৩১ জুলাইয়েল মধ্যে নিম্নতম মজুরি ১৬ হাজার টাকা সুপারিশ প্রকাশ করতে হবে। অন্যথায় মাঠ পর্যায়ের শ্রমিকদের নিয়ে ধারাবাহিক আন্দোলন সংগ্রাম গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।
বক্তারা বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাতে কার্যকরি পদক্ষেপ গ্রহণের আহবান জানান।
মানববন্ধন শেষে একটি মিছিল প্রেসক্লাব থেকে পল্টন মোড় হয়ে পুনরায় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।