ঢাকাFriday , 6 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বেড়েই চলছে সবজির দাম

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর অধিকাংশ কাঁচাবাজারে গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি সবজিতে গড়ে পাঁচ থেকে ১০ টাকা বেড়েছে। শুক্রবার রাজধানীর হাজারীবাগ, নিউমার্কেট ও ধানমন্ডি কাঁচাবাজার ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
বেগুনের দাম গত সপ্তাহের তুলনায় ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। এছাড়া প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৪৫ টাকায়, টমেটো ৮০ থেকে ১০০ টাকায়, ভেণ্ডি ৫০, পটল ৪৫, বরবটি ৫৫ এবং কাকরোল বিক্রি হচ্ছে ৬০ টাকায়।
কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০০ টাকায়, পেঁপে ৪০ টাকা, করলা ৫০ থেকে ৬০ টাকা, গাজর ৫০ টাকা, মূলা ৫০ টাকা, আলু ২৫ টাকা, প্রতি পিস বাঁধাকপি ৪০ টাকা, প্রতি পিস ফুলকপি ৪০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকায়। ধনিয়াপাতা ২০০ টাকা কেজি, কাঁচ কলা হালি ২৫ থেকে ৩০ টাকা, লাউ প্রতিটি ৬০ টাকা, এছাড়া কচুর ছড়া ৫০ টাকা, লেবু হালি ১৫ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে ব্রয়লার মুরগির দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি কেজি ১৬০ টাকা, কক মুরগি ২১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গরুর ও খাসির মাংস বিক্রি হচ্ছে সরকারের নির্ধারণ করা দামেই।