ঢাকাSunday , 1 July 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ৮ মামলার আসামি গ্রেপ্তার

Link Copied!

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ধর্মদী এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি, হত্যা ও ধর্ষণসহ আট মামলার আসামি হাফেজ তালুকদার ওরফে হাফেজ ডাকাতকে ওয়ান শ্যুটারগান বন্দুক ও চার রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। হাফেজ ডাকাত (৬৪) ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ধর্মদী গ্রামের মৃত মালেক তালুকদারের ছেলে।
র‌্যাব-০৮, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, আজ রোববার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা উপজেলার নূরুল্লাগঞ্জ ইউনিয়নের ধর্মদী গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাফেজ তালুকদার ওরফে হাফেজ ডাকাতকে একটি ওয়ান শ্যুটারগান ও চার রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, হাফেজ তালুকদারের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা, ধর্ষণ ও চুরিসহ আটটি মামলা রয়েছে। সদরপুর থানাধীন চুরির মামলায় তার বিরুদ্ধে ০৬ মাসের কারাদণ্ড হয়েছে। দীর্ঘ দিন পলাতক থাকার কারণে অন্যান্য মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ দিন আত্মগোপনে থেকে তিনি ডাকাতি ও সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যেতে থাকেন। উদ্ধারকৃত অস্ত্র-গুলিসহ তাকে ফরিদপুরের ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।