ঢাকাFriday , 29 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শনিবার ব্যাংক ও এনবিআর অফিস খোলা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সাপ্তাহিক সরকারি ছুটির দিনে আগামীকাল শনিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন মাঠ পর্যায়ের আয়কর, ভ্যাট ও শুল্ক অফিসগুলো খোলা থাকবে।
এদিকে, শনিবার সরকারি কোষাগারে আয়কর, ভ্যাট ও শুল্ক জমাদানের সুবিধার্থে তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলোও খোলা থাকবে। এনবিআর ও বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য জানানো হয়েছে।
এনবিআর জানায়, আগামী ৩০ জুন (শনিবার)। ২০১৭-১৮ অর্থবছরের শেষ কার্যদিবস এবং সাপ্তাহিক সরকারি ছুটির দিন। রাজস্ব আহরণের স্বার্থে এদিন জাতীয় রাজস্ব বোর্ডের অধীন মাঠ পর্যায়ের আয়কর, ভ্যাট ও শুল্ক অফিসসমূহ খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, সম্মানিত করদাতাগণের আয়কর, ভ্যাট ও শুল্ক জমাদানের সুবিধার্থে চেক/চালান/পে-অর্ডার/ডিমান্ড ড্রাফট সেবা চালু রাখার লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণপূর্বক সকল তফসিলী ব্যাংকের সংশ্লিষ্ট শাখাসমূহ আগামী ৩০ জুন খোলা রাখার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হলো।