ঢাকাThursday , 28 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চাহিদার চেয়ে বেশি পানি সরবরাহের সক্ষমতা রয়েছে ওয়াসার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে দৈনিক চাহিদার চেয়ে ঢাকা ওয়াসার বেশি পানি সরবরাহের সক্ষমতা রয়েছে বলে সংসদকে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম সানজিদা খানমের করা প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বর্তমানে ঢাকায় দৈনিক পানির চাহিদার পরিমাণ ২৩০ থেকে ২৩৬ কোটি লিটার। ঢাকা ওয়াসার পানি সরবরাহের সক্ষমতা রয়েছে দৈনিক ২৪৫ কোটি লিটার।
তিনি বলেন, ঢাকা ওয়াসা তিনটি মেগা প্রকল্প গ্রহণ করেছে। এগুলো হচ্ছে-সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্প (ফেজ-৩), পদ্মা (যশদদিয়া) পানি শোধনাগার প্রকল্প (ফেজ-১) ও গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প। এ প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ঢাকা ওয়াসা ২০২১ সাল নাগাদ রাজধানী ঢাকায় সুপেয় পানির চাহিদার ৭০ ভাগ ভূ-উপরিস্থ পানি পরিশোধনের মাধ্যমে ঢাকা মহানগরীতে সরবরাহ করতে সক্ষম হবে।