ঢাকাWednesday , 27 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমিও চেয়েছিলাম তানিয়া সুখী হোক

Link Copied!

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র পরিচালক, উপস্থাপক দেবাশীষ বিশ্বাস এবং অভিনেত্রী তানিয়া হোসাইন। দুজনের শুরুটা বন্ধুত্ব দিয়ে। তারপর আড়াই বছরের প্রেমের সম্পর্ক পরিণয়ে রূপ দেন। একই ছাদের নিচে একসঙ্গে বসবাসও করেন তারা।
২০১০ সালের ৩০ মার্চ বিয়ের এক বছর পূর্ণ হওয়ার আগেই ভেঙ্গে যায় তাদের সংসার। দুজনের জীবন বাঁক নেয় দুটি পথে। তারপর ২০১২ সালের ৪ অক্টোবর দেবাশীষ বিশ্বাস বিয়ে করে সংসারী হন।
অন্যদিকে তানিয়া হোসাইন বিয়ে না করলেও একাধিক প্রেমের সর্ম্পকে জড়িয়েছিলেন। সম্প্রতি দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তানিয়া। গত ২৩ জুন দুই পরিবারের উপস্থিতিতে তানিয়া হোসাইন সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের বিয়ে সম্পন্ন হয়। তানিয়া-বাপ্পা দম্পতির জন্য শুভ কামনা জানিয়েছেন তানিয়ার সাবেক স্বামী দেবাশীষ বিশ্বাস।
এ প্রসঙ্গ দেবাশীষ বিশ্বাস বলেন, ‘বাপ্প মজুমদার ও তানিয়ার আগে একটা বিয়ে হয়েছিল। তাদের বিয়েটা সুখের হয়নি। তাদের সঙ্গে যাদের বিয়ে হয়েছিল তাদের মধ্যে আমি একজন। আমি এখন যথেষ্ট সুখে আছি ভালো আছি। আমিও চেয়েছিলাম তানিয়া সুখী হোক, ভালো থাকুক। তানিয়া যাকে বিয়ে করেছেন তিনি হলেন বাপ্পা মজুমদার দাদা। তার মতো ভালো মিউজিশিয়ান খুব কমই আছে। তিনি একজন ভালো মানুষও। আমি বলব, তানিয়া একজন ভালো জীবন সঙ্গী পেয়েছে। আর বাপ্পা মজুমদার দাদার জন্য অনেক শুভ কামনা রইল।’