ঢাকাWednesday , 27 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রানা প্লাজার হত্যা মামলায় সাক্ষ্য হয়নি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সাভারের রানা প্লাজার ভবন ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ হয়নি। বুধবার মামলাটি সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। কিন্তু কয়েকজন আসামির পক্ষে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করেছেন। এ অবস্থায় অন্যান্য আসামিদের পক্ষে মামলার কার্যক্রম চলতে পারে না জানিয়ে সাক্ষ্য গ্রহণ পেছানোর আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা।
ঢাকার জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ২৯ আগস্ট সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেছেন।
প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা নামক ভবন ধসে ১ হাজার ১১৭ জনের লাশ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ১৯ জন মারা যান। ধ্বংস স্তুপ থেকে ২ হাজার ৪৩৮ জনকে জীবিত উদ্ধার হয়। মৃত উদ্ধারকৃতদের মধ্যে ৮৪৪ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ডিএনএ পরীক্ষার নমুনা রেখে ২৯১ জনের অসনাক্তকৃত লাশ জুরাইন কবরস্থানে দাফন করা হয়। জীবিত উদ্ধারকৃতদের মধ্যে ১ হাজার ৫২৪ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন ৭৮ জন।
ওই ঘটনায় ২০১৫ সালের ১ জুন ৪১ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার বিজয় কৃষ্ণ কর। গত বছর ১৮ জুলাই ভবন মালিক সোহেল রানাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। আসামিদের মধ্যে মো. শাহ আলম ওরফে মিঠু, মো. আবুল হাসান ও সৈয়দ শফিকুল ইসলাম জনির বিরুদ্ধে আসামি সোহেল রানাকে পালাতে সহযোগিতার জন্য দণ্ডবিধির ২১২ ধারায় এবং অপর ৩৮ আসামির বিরুদ্ধে হত্যার অভিযোগে অভিযোগ গঠন করা হয়।