ঢাকাTuesday , 26 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অ্যাকাডেমি সদস্য আমন্ত্রণে আবারো রেকর্ড

Link Copied!

অ্যাকাডেমির আমন্ত্রণ পাওয়া কয়েকজন সদস্য

বিনোদন ডেস্ক : নতুন সদস্য আমন্ত্রণের ক্ষেত্রে টানা তৃতীয়বারের মতো রেকর্ড গড়েছে অ্যাকাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্স। পশ্চিমা একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
এ বছর রেকর্ড সংখ্যক ৯২৮ জনকে সদস্য হওয়ার আমন্ত্রণ জানিয়েছে তারা। ২০১৫ সালে ৩২২ জন এবং ২০১৬ সালে ৬৮৩ জনকে আমন্ত্রণ জানিয়েছিল অ্যাকাডেমি। গত বছর এর সংখ্যা ছিল ৭৭৪ জন। এবার সদস্যদের মধ্যে ৪৯ শতাংশ নারী। নতুন সদস্যরা আমন্ত্রণ গ্রহণ করলে অ্যাকাডেমির মোট সদস্য সংখ্যা দাঁড়াবে ৯২২৬ জন।
অ্যাকাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সের বিরুদ্ধে বর্ণবৈষম্যের অভিযোগ উঠছিল। অনেকেই অভিযোগ করছেন অস্কার দিন দিন ‘সাদা’ হয়ে যাচ্ছে। এ জন্য অনেকেই অস্কার বর্জন করেছিলেন। এবার ৫৯টি দেশ থেকে সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন ডেভ চ্যাপেলে, জাডা পিনকেট স্মিথ, জিনা রদ্রিগেজ, শোলে ঝাও, সারা সিলভারম্যান, ড্যানিয়েল কালুইয়া, টিফানি হ্যাদিশ, অ্যামি সুমার, টিমোথি শালামে, জে কে রাউলিং, এমিলিয়া ক্লার্ক, কেন্ড্রিক লামারের মতো তারকারা। দক্ষিণ কোরিয়ান অভিনেত্রী ডোনা বে ও আলজেরিয়ান অভিনেত্রী সোফিয়া বাউতেলাও আছেন এ তালিকায়।
ভারত থেকে এ বছর সদস্য হওয়ার আমন্ত্রণ পেয়েছেন ২০ জন। এর মধ্যে বলিউড কিংখ্যাত তারকা শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, নাসিরউদ্দিন শাহ, অনিল কাপুর, টাবুও রয়েছেন। গত বছর সদস্য হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন অমিতাভ বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, ঐশ্বরিয়া রাই বচ্চন, ইরফান খান, আমির খান এবং সালমান খান। তবে তালিকায় শাহরুখ খান না থাকায় অনেকেই অবাক হয়েছিলেন।
নতুন সদস্যদের মধ্যে ১৭ জন অস্কার বিজয়ী ও ৯২ জন অস্কার মনোনয়নপ্রাপ্ত। সবচেয়ে কনিষ্ঠ সদস্য ১৪ বছর বয়সি মার্কিন অভিনেত্রী কুইভেনজানে ওয়ালিস এবং বয়োজেষ্ঠ্য সদস্য হলেন ৮৬ বছর বয়সি রাশিয়ান কম্পোজার সোফিয়া গুবেইদুলিনা।