ঢাকাTuesday , 26 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৫ম দফায় বাড়লো মিসরের জরুরি অবস্থার মেয়াদ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : পরবর্তী তিন মাসের জন্য জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে মিসর। প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির জারি করা এ সংক্রান্ত ডিক্রি সোমবার অনুমোদন করেছে দেশটির পার্লামেন্ট। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, নতুন মেয়াদের জরুরি অবস্থা ১৪ জুলাই থেকে কার্যকর ধরা হবে।
কায়রো এবং আলেকজান্দ্রিয়ার চার্চে তিনমাসের মধ্যে ভয়াবহ দুটি হামলার পর ২০১৭ সালের এপ্রিলে প্রথমবারের মতো দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে মিসর। এরপর থেকেই ধাপে ধাপে এই মেয়াদ বাড়ায় কর্তৃপক্ষ। এর মাধ্যমে সীমান্ত ক্ষমতা নিয়ন্ত্রণে নেয় কর্তৃপক্ষ। নিরাপত্তা ইস্যুতে সন্দেহভাজন সন্ত্রাসী নাম দিয়ে চালানো হয় সন্ত্রাসবিরোধী অভিযান। জারি করা হয় কারফিউ আর সংবাদমাধ্যমের ওপর বাধানিষেধ।
এছাড়া মিসরে জরুজরুরি অবস্থা চলার সময়ে প্রেসিডেন্ট যেকোনও নাগরিকের যোগাযোগের ওপর গোয়েন্দা নজরদারির মৌখিক বা লিখিত আদেশ দিতে পারেন। সংবাদমাধ্যমে নিয়ন্ত্রণ এমনকি প্রকাশনা বন্ধের সিদ্ধান্তও দিতে পারেন তিনি।
মেয়াদ বাড়ানোর পর পার্লামেন্টের স্পিকার আলি আবদেল আল সাংবাদিকদের বলেছেন, প্রথমে যে কারণে জরুরী অবস্থা জারি করা হয়েছিল তা বহাল থাকায় মেয়াদ বাড়ানোর প্রয়োজন হয়ে পড়েছিল।