ঢাকাTuesday , 26 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘জিরো টলারেন্স’ নীতি থেকে কিছুটা সরে আসলো যুক্তরাষ্ট্র

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : অভিবাসনের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি থেকে কিছুটা সরে এসেছে যুক্তরাষ্ট্র। তারা অভিবাসীদের বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম চালানো বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
যুক্তরাষ্ট্রের সীমান্ত প্রতিরক্ষা প্রধান সোমবার জানিয়েছেন, যারা শিশু নিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে তিনি তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম চালানো সাময়িকভাবে বন্ধ রেখেছেন।
শুল্ক ও সীমান্ত প্রতিরক্ষা (সিবিপি) কমিশনার কেভিন ম্যাকয়ালিনান টেক্সাসে সাংবাদিকদের বলেন, গত সপ্তাহে অভিবাসীদের বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম চালানো বাতিল করা হয়।
তিনি জানান, অভিবাসী পরিবার থেকে শিশুদের বিচ্ছিন্নকরণ বন্ধ করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গত সপ্তাহের নির্দেশের পর এ পদক্ষেপ নেওয়া হয়। তবে ট্রাম্প অভিবাসী পরিবারকে তাদের শিশুসহ আটক করে রাখার কথা বলেছিলেন।
রিপাবলিকান এই প্রেসিডেন্ট জনগণের অব্যাহত চাপের মুখে গত বুধবার অভিবাসী পরিবার থেকে শিশুদের বিচ্ছিন্নকরণ বন্ধে তাদেরকে একত্রে আটক রাখতে এক নির্বাহী আদেশ জারি করেন। ম্যাকয়ালিনান জানান, অভিবাসন ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের জিরো টলারেন্স নীতি এখনো বলবৎ আছে।