ঢাকাMonday , 25 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এক দৃশ্যে রণবীরের ১২০ টেক

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা রণবীর কাপুর অভিনীত ‘সাওয়ারিয়া’ সিনেমাটি ২০০৭ সালে মুক্তি পায়। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এই সিনেমার একটি দৃশ্যের জন্য ১২০টি টেক দিয়েছিলেন রণবীর কাপুর। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
সম্প্রতি সিনেমাটির শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করেন রণবীর কাপুর। এ প্রসঙ্গে রণবীর কাপুর বলেন, ‘‘সাওয়ারিয়া’ সিনেমায় ‘যাব সে তেরি নয়না’ শিরোনামে একটি গান আছে। গানটি ‘টাওয়াল সং’ হিসেবেই বলি মহলে পরিচিত। গানটির শুটিংয়ের একটি দৃশ্যে প্রথম দিন প্রায় ৪৫-৫০টি শট দিয়েছিলাম। সঞ্জয় খুব মিউজিক্যাল ডিরেক্টর। প্রত্যেকটি বিটে পারফেকশনের ওপর জোর দেয়। পরের দিন শুটিংয়ে যাওয়ার পর সঞ্জয় বলেছিল, ‘আমি আবার শটটা নিতে চাই।’ সে দিন প্রায় ৭০টি টেক দিয়েছিলাম।’’
‘সাওয়ারিয়া’ সিনেমায় সোনম কাপুরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন রণবীর কাপুর। এই সিনেমার শুটিংয়ের সময় নায়ক-নায়িকাকে পার্টি বা কেনাকাটার জন্য বের হতে দেননি পরিচালক। এই কারণে রণবীর তার নিজের বোনের বিয়েতেও উপস্থিত থাকতে পারেননি। পরে আম আর ছালা দুই হারিয়েছেন রণবীর। কারণ সিনেমাটি ব্যবসায়ীকভাবে মুখ থুবড়ে পড়েছিল।
রণবীর কাপুরের পরবর্তী সিনেমা ‘সাঞ্জু’। বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের জীবনী নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন রাজকুমার হিরানি। এতে সঞ্জয়ের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর। আগামী ২৯ জুন সিনেমাটি মুক্তির কথা রয়েছে।