ঢাকাMonday , 25 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সেরা শ্রীদেবী-ইরফান

Link Copied!

বিনোদন ডেস্ক : গতকাল রোববার রাতে ব্যাংককে বসেছিল ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (আইআইএফএ)-এর ১৯তম আসর। এতে সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী। আর সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন ইরফান খান। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
‘মম’ ও ‘ইংলিশ মিডিয়াম’ সিনেমার জন্য যথাক্রমে এ দুজনকে সেরা নির্বাচন করা হয়। অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রযোজক ও শ্রীদেবীর স্বামী বনি কাপুর। তিনি শ্রীদেবীর সম্মাননা স্মারক গ্রহণ করেন।
তারকা খচিত এ অনুষ্ঠানে পারফর্ম করেন অনিল কাপুর, রণবীর কাপুর, বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুর, লুলিয়া ভান্তুর, অর্জুন কাপুর, কৃতি স্যানন, ববি দেওয়লসহ অনেকে। তবে এ সন্ধ্যায় সবার দৃষ্টি ছিল বলিউড অভিনেত্রী রেখার দিকে। কারণ দীর্ঘ একুশ বছর পর স্টেজে পারফর্ম করেন এই অভিনেত্রী।
করন জোহর ও রিতেশ দেশমুখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।