ঢাকাMonday , 25 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেখা হলেও কথা হয়নি রাহুল-প্রিয়াঙ্কার

Link Copied!

বিনোদন ডেস্ক : কিছুদিন আগে টলিউড অভিনেতা রাহুল ব্যানার্জির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তার সাবেক স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। তবে সিনেমার শুটিংয়ের প্রয়োজনে একসঙ্গে সেটে হাজির হয়েছেন তারা।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে পরিচালক অরিন্দম শীলের পরবর্তী সিনেমা ‘ব্যোমকেশ গোত্র’-এর শুটিংয়ে মুসৌরিতে রয়েছেন রাহুল-প্রিয়াঙ্কা। শুটিংয়ের প্রয়োজনে একসঙ্গে থাকলেও এখন পর্যন্ত তাদের মধ্যে কোনো কথা হয়নি। তবে তাদের ব্যক্তিগত বিষয় কোনোভাবেই যেন শুটিংয়ে প্রভাব না পড়ে সে দিকে নজর রাখছেন স্বয়ং পরিচালক। দুজনের কাছ থেকেই পেশাদারিত্বের বিষয়টি আশা করছেন তিনি।
ভালোবেসে সংসার বেঁধেছিলেন রাহুল ব্যানার্জি ও প্রিয়াঙ্কা সরকার। পুত্র সহজের জন্মের পর তাদের দূরত্ব বাড়তে থাকে। শেষ পর্যন্ত যৌথ সম্মতিতেই বিবাহবিচ্ছেদ ঘটে এই দম্পতির। কিন্তু তাদের পুত্র সন্তান সহজের দায়িত্ব এড়ানো, প্রিয়াঙ্কাকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে সম্প্রতি রাহুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন প্রিয়াঙ্কা সরকার।
‘চিরদিন তুমি যে আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন প্রিয়াঙ্কা। এতে রাহুলের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন তিনি। এ সিনেমাটি ব্যবসায়ীকভাবে সফল হয়েছিল। এ ছাড়া ‘শোন মন বলি তোমায়’, ‘বউ বউ খেলা’, ‘রান’, ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘লাভ সার্কাস’, ‘গেম’ প্রভৃতি সিনেমায় রাহুলের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা।