ঢাকাMonday , 25 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শাকিবকে নিয়ে সিনেমা পরিচালনা করবেন প্রযোজক

Link Copied!

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রে এখন মন্দা হাওয়া বইছে। কোনোভাবেই যেন এ হাওয়ার পরিবর্তন হচ্ছে না। মানহীন চলচ্চিত্র মন্দা বাজারের অন্যতম কারণ। এজন্য দর্শক প্রায় ঢাকাই চলচ্চিত্র থেকে মুখ ফিরিয়েই নিয়েছেন।
অন্যদিকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলচ্চিত্র নির্মাণেও ব্যর্থ হচ্ছেন দেশের খ্যাতিমান নির্মাতারা। তা ছাড়া নামেমাত্র পরিচালক এসে ‘বস্তাপঁচা’ সিনেমা নির্মাণ করে এ হাওয়ার গতি আরো বাড়িয়ে দিয়েছেন।
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, দুই একটি সিনেমা প্রযোজনা করেই চলচ্চিত্র নির্মাণে নেমে যাচ্ছেন প্রযোজক নিজেই। এবার এই তালিকায় নাম লেখালেন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।
সেলিম খান এর আগে ‘আমি নেতা হব’ ও ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ নামে দুটি সিনেমা প্রযোজনা করেছেন। এ সিনেমা দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এছাড়া তার প্রযোজিত ‘ক্যাপ্টেন খান’ নামের একটি সিনেমার শুটিং চলছে। সেলিম খান প্রযোজিত চতুর্থ সিনেমা ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’। এটি প্রযোজনার পাশাপাশি পরিচালনাও করবেন তিনি।
সিনেমা নির্মাণ প্রসঙ্গে সেলিম খান বলেন, ‘‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ সিনেমাটি প্রযোজনার পাশাপাশি পরিচালনাও করছি। এটিই আমার পরিচালিত প্রথম সিনেমা হবে। এই সিনেমায় নতুন একজন নায়িকা নিব। তবে এখনই তার নাম বলতে চাচ্ছি না। কাল মহরত অনুষ্ঠানে নাম ঘোষণা করব।’’
আগামীকাল মঙ্গলবার একসঙ্গে দুটি সিনেমার মহরত অনুষ্ঠিত হবে। ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘ক্যাপ্টেন খান’, সেলিম খান পরিচালিত ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’ নামের এই দুটি সিনেমায় শাকিব খান-বুবলী জুটিকে দেখা যাবে। শাকিব বর্তমানে কলকাতায় আছেন। ২৬ জুন ঢাকা ফিরেই মহরতে যোগ দিবেন বলেও জানান সেলিম খান।
এর আগে চলচ্চিত্র নিয়ে আর কোনো কাজ করেননি সেলিম খান। এখন অপেক্ষার পালা চলচ্চিত্রের পর্দায় কতটা নিজের দক্ষতা দেখাতে পারেন তিনি!