ঢাকাSunday , 24 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রেক্ষাগৃহে আসছে ‘মেঘকন্যা’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক ফেরদৌস ‘মেঘকন্যা’ সিনেমায় অভিনয় করেছেন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন নিঝুম রুবিনা। সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। তরুণ নির্মাতা মিনহাজ অভি পরিচালিত সিনেমাটি আগামী ২৭ জুলাই মুক্তি পাবে।
এ জেড এম জাহাঙ্গীর কবির প্রযোজিত এ সিনেমার কাহিনি, সংলাপ, চিত্রনাট্য লিখেছেন পরিচালক মিনহাজ অভি। ফেরদৌস-নিঝুম ছাড়াও এতে অভিনয় করেছেন মুনমুন, রেবেকাসহ অনেকে।
এ সিনেমা প্রসঙ্গে এ জেড এম জাহাঙ্গীর কবির বলেন, ‘‘মেঘকন্যা’ সিনেমার কাজ শেষ হয়েছে অনেক আগেই। মুক্তির জন্য ভালো দিনক্ষণের অপেক্ষা করছিলাম। অবশেষে আগামী ২৭ জুলাই প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা করেছি।’’
জয়া মিডিয়ার ব্যানারে নির্মিত এই সিনেমার সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। নৃত্য পরিচালনা করেছেন মাসুম বাবুল। চিত্রগ্রাহক হিসেবে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক মাহফুজুর রহমান। ২০১৫ সালের ৭ নভেম্বর সিনেমাটির শুটিং শুরু হয়।