ঢাকাSunday , 24 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জার্মানিতে ভবনে বিস্ফোরণ, আহত ২৫

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির পশ্চিমের শহর উপারটালে একটি ভবন বিস্ফোরণে ২৫ জন আহত হয়েছে। শনিবার রাতে কয়েক তলা বিশিষ্ট ওই ভবনটিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, মধ্যরাতের কিছু আগে ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ভবনটির কিছু অংশে আগুন ধরে যায়। অগ্নিনির্বাপন বাহিনীর সদস্যরা হতাহতদের উদ্ধার করেছেন। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
বিস্ফোরণের পরপর প্রতিবেশীরা আতংকে রাস্তায় বের হয়ে আসে। ভবনটির মাঝের অংশ ধসে পড়েছে। পুলিশ আরো জানিয়েছে, বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।