ঢাকাSunday , 24 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোহাম্মদপুরে কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ ২

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে কম্প্রেসার বিস্ফোরণে চিকিৎসকসহ দুজন দগ্ধ হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদিয়া হাউজিং সোসাইটিতে সৈয়দ ডেন্টাল হলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা হলেন- চিকিৎসক সৈয়দ নজরুল হুদা (৪৩) ও চিকিৎসা নিতে আসা সাভারের একটি কলেজের শিক্ষক মাহবুবুল হক টুকু (৫০)।
জানা গেছে, চিকিৎসক সৈয়দ নজরুল হুদা রাতে মাহবুবুল হকের দাঁত স্কেলিং করছিলেন। এসময় কম্পেসারটি বিস্ফোরিত হয় এবং দুজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতালের ডা. শফিকুল আলম জানান, সৈয়দ নজরুল হুদা ও মাহবুবুল হকের হাত, মুখমণ্ডলসহ ১৫ শতাংশ শরীর দগ্ধ হয়েছে। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।