ঢাকাSunday , 24 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সেনাপ্রধানের সাক্ষাৎ

Link Copied!

নিউজ ডেস্ক : সেনাবাহিনীর বিদায়ী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার তেজগাঁও কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, বৈঠককালে তারা বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়নের বিষয়ে আলোচনা করেন। প্রধানমন্ত্রী সাফল্যের সঙ্গে দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনী প্রধানের প্রশংসা করেন।
জেনারেল বেলাল বাংলাদেশ সেনাবাহিনীর উন্নয়ন এবং সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে তাকে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান উপস্থিত ছিলেন।