ঢাকাSaturday , 23 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রিয়ালে যোগ দিলেন অ্যান্ড্রিয় লুনিন

Link Copied!

স্পোর্টস ডেস্ক : ছয় বছরের চুক্তিতে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন ইউক্রেনের তরুণ গোলরক্ষক অ্যান্ড্রিয় লুনিন।
ইউক্রেনের ক্লাব জোরিয়া লুহানস্ক থেকে তাকে দলে টানার বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছে রিয়াল। ক্লাবটি কিছু না জানালেও সংবাদমাধ্যম বলছে, ১৯ বছর বয়সি এই গোলরক্ষককে কিনতে ১৪ মিলিয়ন ইউরো গুনতে হয়েছে স্প্যানিশ জায়ান্টদের।
লুনিন এরই মধ্যে ইউক্রেনিয়ান প্রিমিয়ার লিগে জোরিয়া লুহানস্ক ও ডিনিপ্রোর হয়ে ৫১ ম্যাচ খেলেছেন। ইউক্রেন জাতীয় দলের হয়ে খেলেছেন দুই ম্যাচ।
রিয়ালের নতুন কোচ জুলেন লোপেতেগুইয়ের গোলকিপিং অপশন হিসেবে যুক্ত হলেন লুনিন। রিয়ালের সেরা একাদশে জায়গা পেতে গত মৌসুমের নম্বর ওয়ান গোলরক্ষক কেইলর নাভাসের সঙ্গে লড়তে হবে তাকে।