ঢাকাSaturday , 23 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হজের সহজ প্রশিক্ষণ শুরু

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে চলতি বছরের হজের সহজ প্রশিক্ষণ শুরু হচ্ছে আজ থেকে। বনানী কেন্দ্রীয় জামে মসজিদে সম্পূর্ণ বিনামূল্যে এই হজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
প্রতিদিন সকাল ৯টা ১৫ মিনিট থেকে দুপুর ১টা ৪৫ মিনিট পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলবে। শনিবার থেকে পর্যায়ক্রমে ওমরা পালন, ৩০ জুন থেকে হজ পালন এবং ৭ জুলাই মদিনা জিয়রাহ ও হজ পরবর্তী করণীয় বিষয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে।
উল্লেখ্য, প্রশিক্ষণ সবার জন্য উন্মুক্ত এবং এতে অংশগ্রহণের জন্যে কোনো প্রকার ফি দিতে হবে না। এ ছাড়া প্রশিক্ষণে পুরুষ ও নারীদের বসার পৃথক ব্যবস্থা রয়েছে।
প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য প্রয়োজনে মোহাম্মাদ ফরহাদ হোসেনের সঙ্গে মোবাইল ০১৮৬৪-৮৬৪৮৬৪ নম্বরে যোগাযোগ করা যাবে।