ঢাকাFriday , 22 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উত্তরা অ্যাসোসিয়েশনের সভাপতি হলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : উত্তরা মডেল টাউনের সব সেক্টরের সমন্বয়ে গঠিত ‘উত্তরা অ্যাসোসিয়েশন’ এর ২০১৮-১৯ সালের কার্যনির্বাহী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় সংসদের ‘সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটি’র সভাপতির দায়িত্ব পালন করছেন।
শুক্রবার উত্তরার ৭ নং সেক্টরে এক আড়ম্বরপূর্ণ আয়োজনে অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ মো. আফসার উদ্দিন খান।
‘উত্তরা অ্যাসোসিয়েশন’-এর ২০১৮-১৯ সালের কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. আব্দুর রউফ।
প্রসঙ্গত, এই অ্যাসোসিয়েশন উত্তরার বাসিন্দাদের জনকল্যাণে কাজ করে।