ঢাকাFriday , 22 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সংসার ভাঙল তাসনুভা তিশার

Link Copied!

বিনোদন ডেস্ক : মডেল-অভিনেত্রী তাসনুভা তিশার বিবাহবিচ্ছেদ হয়েছে। গত ফেব্রুয়ারি মাসে স্বামী ফারজানুল হকের সঙ্গে তার আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ হয়েছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
এ প্রসঙ্গে তাসনুভা তিশা গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অ্যাকাউন্টে লেখেন, ‘গত ফেব্রুয়ারি মাসে আমাদের বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া শেষ হয়েছে। গত ছয় মাস যাবত আমি প্রচন্ড মানসিক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছি। আমি কয়েক মাস আগে খুব অসুস্থ হয়ে পড়ি এবং হাসপাতালে ভর্তি হই। আর এ সমস্ত কারণে অনেক কাজও করতে পারিনি। কারো সঙ্গে যোগাযোগও করতে পারিনি।’
তিনি আরো লেখেন, ‘কষ্টের বিষয় হচ্ছে আমার এই দুরাবস্থার কারণ একেকজন একেকভাবে চিন্তা করে সেটাকে নিয়ে নিজেদের মতো ভুল ব্যাখ্যা করছেন। আমার বিবাহবিচ্ছেদের কারণ একেবারেই আমাদের নিজস্ব কিছু বিষয়। এখন আমি নতুন করে ভালোভাবে কাজ শুরু করতে চাই।’
তাসনুভা-ফারজানুল দম্পতির একটি পুত্র সন্তান রয়েছে। আর ছেলে যেন কোনো কিছু থেকে বঞ্চিত না হয় সেটা নিশ্চিত করার আশাও ব্যক্ত করেন এই অভিনেত্রী।
২০১৫ সালের ১৪ ফ্রেব্রুয়ারি ভালোবেসে সংসার বেঁধেছিলেন তাসনুভা তিশা ও ফারজানুল হক। একটি বহুজাতিক প্রতিষ্ঠানের ব্র্যান্ড ম্যানেজার ফারজানুল।