ঢাকাThursday , 21 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দাড়ি রাখার রহস্য নিজেই ফাঁস করলেন রোনালদো

Link Copied!

স্পোর্টস ডেস্ক : পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। তার ফুটবল খেলা থেকে শুরু করে স্টাইলেও প্রবল আকর্ষণ ফুটবল ভক্তদের। রাশিয়া বিশ্বকাপে রাশিয়া বিশ্বকাপে সবার চেয়ে আলাদা ছন্দে আছেন পর্তুগিজ সুপারস্টার ত্রিস্তিয়ানো রোনারদো। দারুণ ক্ষিপ্র ও অপ্রতিরোধ্য রোনালদোয় মুগ্ধ পুরো ফুটবল বিশ্ব।
তবে সবকিছু ছাপিয়ে ভক্তদের কৌতূহল রোনালদোর থুতনির নিচের হালকা দাড়ি রাখা নিয়ে। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড সবসময় ক্লিন শেভ করেন। তবে বিশ্বকাপে পর্তুগালের দ্বিতীয় ম্যাচে তাকে দখো গেল অন্য রুপে। যা নিয়ে নানা রহস্য সি আর সেভেন ভক্তদের। এবার সেই রহস্যের পর্দা উন্মোচন করলেন এই পর্তুগাল তারকা নিজেই।
মরক্কোর বিপক্ষে ম্যাচ শেষে রোনালদো বলেন,‘এই দাড়ি আমি কারেজমার সাথে মজা করে রেখেছিলাম। আমরা সাউনায় ছিলাম এবং আমি শেভ করা শুরু করলাম। তারপর এ অংশটুকু রেখে দিলাম। আমি বলেছিলাম যদি আমি পরদিন (বুধবার) গোল দিই, তাহলে এটা আমি বাকি টুর্র্নামেন্টের জন্য রেখে দিবো। আর এটা আমাকে ভাগ্য হিসেবে কাজে লেগেছে। আমি গোল করেছি। তাই এটি এবার রাখবো।’