ঢাকাThursday , 21 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাম বা চুল আমাকে এখানে আনেনি

Link Copied!

স্পোর্টস ডেস্ক : রাশিয়ায় চলছে বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ। প্রিয় দলের জয় দেখার জন্য রাশিয়ার দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। তবে এত এত ফুটবলারের ভিড়ে যে কয়েকজন তারকা সবার নজরে তাদের মধ্যে অন্যতম একজন ব্রাজিলের নেইমার।
ছোটবেলায় অনেক কষ্ট করে বেড়ে উঠতে হয়েছে। তবে যত কষ্টই হোক না কেন ফুটবলকে কখনও দূরে ঠেলে দেননি এই তারকা ফুটবলার। আর ফুটবলের কারণেই আজ এমন স্থানে আসতে পেরেছেন বলে অকপটে স্বীকার করেছেন তিনি। বৃহস্পতিবার একটি ছোট্ট ভিডিও বার্তা টুইট করে এমন কথা জানিয়েছেন ব্রাজিলের এই বিশ্বতারকা।
ক্রীড়া সামগ্রী তৈরির প্রতিষ্ঠান নাইকির সেই ভিডিওতে দেখা গেছে ফুটবল খেলা শুরু করা সেই ছোট্ট নেইমার থেকে কিভাবে আজকের নেইমার হয়ে উঠেছেন তিনি।
আর সেখানে কয়েক সেকেন্ডের সাক্ষাৎকারে এই জায়গায় আসার পেছনের কারণ সম্পর্কে নেইমার বলেছেন, ‘আমি একজন ভালো মানুষ এজন্য আমি এখানে আসিনি। আমার নাম নেইমার এজন্যও আমি এখানে আসিনি। আর আমার অন্য কোনও কারণে বা চুলের দারুন দারুন স্টাইলের জন্যও আমি এখানে আসিনি। শুধুমাত্র ফুটবলের কারণেই এমন একটা জায়গায় আসতে পেরেছি।’
ভিডিওর শেষে বড় অক্ষরে বলা হয়- বিশ্বাস করো এবং সেটা করতে থাকো। রাশিয়ায় বর্তমানে ব্যস্ত সময় পার করছেন নেইমাররা। গত ম্যাচে সুইজার‍ল্যান্ডের সঙ্গে ড্র করে বেশি ভালো অবস্থানে নেই ব্রাজিল। এ কারণে শুক্রবারে কোস্টারিকার ম্যাচে জেতার কোনও বিকল্প নেই নেইমার-জেসুসদের।
ভিডিও লিংক: https://twitter.com/i/status/1009693903493238784