ঢাকাThursday , 21 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রকাশ্যে এল ইশান-জানভির রোমান্স

Link Copied!

বিনোদন ডেস্ক : এ বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধড়ক’। এ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী ও নির্মাতা বনি কাপুরের মেয়ে জানভি কাপুরের। সিনেমাটিতে জানভির বিপরীতে রয়েছেন অভিনেতা শহিদ কাপুরের ভাই ইশান কাট্টার।
সিনেমাটির ট্রেইলার দারুন সাড়া পাওয়ার, গতকাল মুক্তি পেয়েছে সিনেমাটির শিরোনাম সংগীত। এতে ইশান-জানভির রোমান্স দেখা গেছে।
২০১৬ সালের ব্লকবাস্টার হিট মারাঠি সিনেমা ‘সাইরাত’ এর হিন্দি রিমেক ‘ধড়ক’। ‘ধড়ক’ সিনেমার মিউজিক কম্পোজ করেছেন মূল সিনেমা ‘সাইরাত’ এর কম্পোজার অজয়-অতুল। গানটিতে কন্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল এবং অজয় গোগাভেল।
এ সিনেমার প্রথম গানটিতে ইশান-জানভির রোমান্স দেখা গেছে করন জোহরের ধর্মা প্রোডাকশনের সিগনেচার স্টাইলে। ‘ধড়ক হ্যায় না’ কথার এ গানে ইশান-জানভির প্রথম প্রেমের সরলতা ফুটে উঠেছে। স্ক্রিনে প্রথম প্রেমের অনুভূতি ফুটিয়ে তুলতে খুব সুন্দর ভাবে করা হয়েছে এ জুটির পোশাক ডিজাইন। তবে সাইরাতের শিরোনাম সংগীত যেরকম জাদু সৃষ্টি করেছিল, তার কাছাকাছি যেতে পারেনি ধড়কের এই শিরোনাম সংগীত। ধড়কের গানটি নিজস্বতা সৌন্দর্যে সীমাবদ্ধ করা হয়েছে এবং সাইরাতের বিশুদ্ধতার অভাব দেখে গেছে এতে।
করন জোহরের ধর্মা প্রোডাকশনের ব্যানারে নির্মিত ও শশাঙ্ক খাইতাম পরিচালিত ‘ধড়ক’ সিনেমাটি আগামী ২০ জুলাই মুক্তির কথা রয়েছে।