ঢাকাThursday , 21 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফিরছেন শ্রেয়া সরন

Link Copied!

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শ্রেয়া সরন। তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড় সিনেমার পাশাপাশি হিন্দি ও ইংরেজি ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। এক দশকের বেশি দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় সিনেমা। গত মার্চে রাশিয়ান বয়ফ্রেন্ডের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এ অভিনেত্রী। বিয়ের পর সম্প্রতি নতুন একটি তেলেগু সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার মাধ্যমে অভিনয়ে ফিরছেন শ্রেয়া।
১৮ জুন সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। নাম ঠিক না হওয়া এ সিনেমায় শ্রেয়া ছাড়াও মূল চরিত্রে দেখা যাবে আরেক দক্ষিণী অভিনেত্রী নিহারীকাকে। সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা বরুণ তেজের বোন সুজানা। এছাড়া কাঞ্চি, মালি মালি ইদি রানী রজু এবং গৌতমপুত্র সাতকর্ণী’র মতো জনপ্রিয় সিনেমাটোগ্রাফার জ্ঞান শেকার এ সিনেমার মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।
অনুষ্ঠানে বোন সুজানাকে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন বরুণ তেজ। শ্রেয়া এবং নিহারীকাকে নিয়ে সিনেমাটির মূল চরিত্র হলেও নির্মাতা জানিয়েছেন, এটি নারীভিত্তিক সিনেমা নয় এবং বাণিজ্যিক সিনেমা হবে।