ঢাকাMonday , 18 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বলিউডের ঈদ উপহার সালমানের রেস থ্রি

Link Copied!

বিনোদন ডেস্ক : বছর জুড়েই চলে বলিপাড়ায় নতুন নতুন চলচ্চিত্রের আয়োজন। বিশেষ কোন অনুষ্ঠান যেমন পূঁজা, বড়দিন বা ঈদ উপলক্ষে আয়োজনটা অন্যরকম। ঈদুল ফিতরে বলিউড মাতাচ্ছে সালমান খান অভিনীত ‘রেস থ্রি’ সিনেমাটি। চলতি বছরের বহুল প্রতিক্ষীত ছবি ‘রেস থ্রি’। হবেই বা না কেন, ছবিটির আগের দুই কিস্তি ‘রেস’ ও ‘রেস টু’র জাঁদরেল অভিনেতা সাইফ আলি খানকে তার একক সাম্রাজ্য থেকে হটিয়ে দিয়েছেন বলিউডের সুপারস্টার সালমান খান।
ঈদকে ঘিরে ১৫ জুন প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছে ‘রেস থ্রি’। তার আগে ভারতীয় সেন্সর বোর্ডে জমা দেওয়া হয় ছবিটি। কিন্তু চমকপ্রদ তথ্য হলো-জমা দেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ছাড়পত্র পেল ছবিটি। যেখানে নিয়মানুযায়ী ৬৫ দিন আগে সেন্সর বোর্ডে ছবি জমা দিতে হয়। অথচ সালমানের ছবি জমা দেওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যেই সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
এ ছবির মাধ্যমে প্রায় চার বছর পর কোনো শহুরে যুবকের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ২০১২ সালে ‘কিক’ ছবিতে শেষবারের মতো এমন চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে। এবারই প্রথম সালমানকে দেখা যাবে কোনো নেতিবাচক চরিত্রে অভিনয় করতে। এর আগে সালমানের সমসাময়িক অনেক অভিনেতাকেই খল বা নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। কিন্তু সবসময়ই বীরত্বপূর্ণ ও নায়কোচিত চরিত্রে অভিনয় করে আসা সালমানের জন্য খলনায়কের চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা হবে এটাই প্রথম।
কিং খান শাহরুখ তার প্রথম দিককার ছবি ডর, বাজিগর ও আনজাম ছবিতে খলচরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন। বলিউডের ‘ক্লিন ইমেজ’ তারকা আমির খানও ধুম থ্রি-তে নেতিবাচক চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। এখন দেখার পালা চাকচিক্যময় ও আকর্ষণীয় খল চরিত্রে কেমন খেল দেখাতে পারেন সাল্লু!