নিজস্ব প্রতিবেদক : লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি কোয়ার্টার মাস্টার জেনারেলকে ২৫ জুন ২০১৮ তারিখ অপরাহ্ন থেকে জেনারেল পদে পদোন্নতি পূর্বক বাংলাদেশ সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ প্রদান করেছে সরকার। সোমবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গণভবন কমপ্লেক্স থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্ম সচিব মো. আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।
এ সংক্রান্ত প্রজ্ঞাপনটির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, বিভিন্ন বাহিনী প্রধান বরাবর পাঠানো হয়েছে।
উল্লেখ্য, লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমদ চৌধুরী বর্তমানে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে কর্মরত। এর আগে তিনি বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির মহাপরিচালকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

