ঢাকাSaturday , 16 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : দেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি দেশবাসীকে এ শুভেচ্ছা জানান।তিনি বলেন, ‘প্রিয় দেশবাসী এক মাস সিয়াম সাধনার পর আজ আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল ফিতর। আমি আজকের দিনে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক।’
তিনি আরো বলেন, ‘আমি জানি সবাই আপনজনদের সঙ্গে ঈদ করার জন্য স্ব স্ব গ্রামে যাচ্ছেন, দেশে যাচ্ছেন। তবে চলাচলে সবাই সাবধানে চলবেন, নিজেদের সুরক্ষা নিয়েই চলবেন। নিরাপদে আপনারা আপনজনের কাছে পৌঁছান এবং আবার আনন্দ উপভোগ করে স্ব স্ব কর্মস্থলে ফিরে আসুন, সেটাই কামনা করি।’
শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা জানানোর ভিডিও পোস্ট করেন।
ওই ভিডিওতে প্রধানমন্ত্রী আরো বলেন, ‘পবিত্র ঈদে সবাই আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন— সে আশা করি এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় হউন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, সেই কামনা করি, সবাইকে আবারও আমি আমার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে ঈদ মোবারক।’