ঢাকাSaturday , 16 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এলো খুশির ঈদ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী উদযাপিত হচ্ছে মুসলিম ধর্মের অন্যতম বড় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এক মাস সিয়াম সাধনার পর মুসলিমরা এই দিনে আল্লাহর কাছে তাদের পুরস্কার প্রাপ্তির খুশি উদযাপন করে থাকেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবখানে লেগেছে খুশির ছোঁয়া। নতুন জামা-কাপড় পরে ছেলে-বুড়ো সবাই যাচ্ছেন ঈদগাহে। আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করছেন। নামাজ শেষে কোলাকুলি করছেন। প্রতিটি ঈদ জামাতে মুসল্লিদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ঈদ জামাতে বিশ্ব মুসলিম উম্মাহ এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হচ্ছে।
ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচটি জামাতসহ রাজধানীতে ৪০৯টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জের শোলাকিয়া এবং দিনাজপুরের গোর-এ শহীদে অনুষ্ঠিত হয় বৃহত্তম জামাত।
ঈদ রাতে রাজধানীতে ভারী বৃষ্টি হলেও সকাল থেকে আকাশ পরিষ্কার রয়েছে।
ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও তার স্বজনদের মাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
এবার ২৯ দিনেই শেষ হলো মুসলমানদের সিয়াম সাধনার পবিত্র মাস রমজান। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গতকাল থেকে তিন দিনের সরকারি ছুটি শুরু হয়েছে। সরকারি, আধা-সরকারি ভবন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও সশস্ত্র বাহিনীর সকল স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা ও ‘ঈদ মোবারক’ খচিত ব্যানার মহানগরীর গুরুত্বপূর্ণ ট্রাফিক আইল্যান্ড ও লাইট পোস্টে প্রদর্শন করা হচ্ছে। সরকারি ভবনসমূহসহ গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে আলোকসজ্জা করা হয়েছে।
ঈদ উদযাপন উপলক্ষে দেশের সব হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, বৃদ্ধ নিবাস, ছোটমনি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, আশ্রয় কেন্দ্র, সেইফ হোমস, ভবঘুরে কল্যাণ কেন্দ্র, দুঃস্থ কল্যাণ ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে।
বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশন যথাযথভাবে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে। এ উপলক্ষে সারাদেশে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঈদের দিন সুবিধা বঞ্চিত শিশুদের বিনা টিকেটে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও উত্তর সিটি করপোরেশনের আওতাধীন সকল শিশু পার্ক, যাদুঘর, আহসান মঞ্জিল, লালবাগের কেল্লায় প্রবেশ এবং বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বাংলাদেশ শিশু একাডেমিতে শিশুদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।