ঢাকাThursday , 14 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আফগানিস্তানের অভিষেক টেস্টে ধাওয়ানের রেকর্ড

Link Copied!

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম দিনের প্রথম সেশনে সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যানদের সংখ্যা মাত্র পাঁচজন। আজ বৃহস্পতিবার বেঙ্গালুরুতে মাত্র ৮৭ বলে সেঞ্চুরি করে সেই তালিকার ছয় নম্বরে নিজের নাম লিখিয়েছেন শিখর ধাওয়ান।
আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসের অভিষেক টেস্টে ব্যাট হাতে রীতিমতো তা-ব চালিয়েছেন ভারতের এই উদ্বোধনী ব্যাটসম্যান। মাত্র ৪৭ বলে করেন ফিফটি। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ৮৭ বলে তুলে নেন সেঞ্চুরি। হয়ে যান ক্রিকেট ইতিহাসের ষষ্ঠ ব্যাটসম্যান, যারা প্রথম দিনের প্রথম সেশনেই সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব দেখিয়েছেন। এটি ছিল ধাওয়ানের টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি।
অবশ্য ২৩ রানেই তার আউট হতে পারতেন শিখর ধাওয়ান। এ সময় আফগানিস্তানের পেসার ওয়াফাদারের বলে কট বিহাইন্ড হয়েছিলেন তিনি। কিন্তু আম্পায়ার তাদের আবেদনে সাড়া দেয়নি। আহমেদ শাহজাদ রিভিউ নেওয়ার জন্য স্টানিকজাইকে বলেছিলেন। কিন্তু তিনি রিভিউ নেননি।
ধাওয়ানের আগে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, মজিদ খান, ডোনাল্ড ব্র্যাডম্যান, চার্লি ম্যাককার্টনি ও ভিক্টর ট্রুম্পার মধ্যাহ্ন বিরতির আগে সেঞ্চুরি হাঁকানোর কৃতিত্ব দেখিয়েছিলেন। ওয়ার্নার ২০১৭ সালে সিডনিতে পাকিস্তানের বিপক্ষে ৭৮ বলে প্রথম সেশনেই সেঞ্চুরি করেছিলেন।