ঢাকাThursday , 14 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদে হাবিবের ‘অচিন মায়া’

Link Copied!

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। ঈদুল ফিতরে ‘অচিন মায়া’ শিরোনামে একটি গান নিয়ে আসছেন তিনি। ইতোমধ্যে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। আগামীকাল শুক্রবার রাতে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশ করা হবে বলে জানা যায়।
এ প্রসঙ্গে হাবিব ওয়াহিদ বলেন, ‘ঈদকে সামনে রেখে নতুন গান প্রকাশ করার ইচ্ছা ছিল। তবে সব কিছু চূড়ান্ত না হওয়ায় এতদিন ঘোষণা দিইনি। অবশেষে কাজটি করতে পেরে খুব ভালো লাগছে। আমি সাধারণত যে ধরনের কাজ করি এর বাইরে গিয়ে কাজটি করার চেষ্টা করেছি। অদিত পুরো ভিডিওটিতে খুব খেটেছেন। বলতে পারেন ভক্ত-শ্রোতাদের জন্য এটা আমার ঈদ উপহার। আশা করি, গানটির অডিও-ভিডিও দুটিই সবার ভালো লাগবে।’
‘অচিন মায়া’ গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত করেছেন হাবিব। এটি লিখেছেন গুঞ্জন রহমান। এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন অদিত রহমান। ভিডিওতে হাবিবের সঙ্গে মডেল হিসেবে কাজ করেছেন আয়েশা মারজানা। এর আগে তাকে হাবিবের ‘তোমার চোখে জল’ গানের ভিডিওতেও দেখা গেছে।