ঢাকাThursday , 14 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

২০ বছর পর মঞ্চ মাতাবেন রেখা

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউডের প্রবীণ অভিনেত্রী রেখা। ২০ বছর পর মঞ্চ মাতাবেন তিনি। ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি (আইফা) অনুষ্ঠানে পারফর্ম করবেন রেখা।
গতকাল বুধবার ১৯তম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অভিনেতা বরুণ ধাওয়ান। সংবাদসম্মেলনের মঞ্চে অভিনেত্রী রেখাকে আমন্ত্রণ জানান এ অভিনেতা।
বরুণ ধাওয়ান বলেন, ‘আমার কাছে মনে হয় তাকে (রেখা) সরাসরি পারফর্ম করতে দেখাটা সবচেয়ে বড় আকর্ষণ হবে। আমি তার অভিনয় সম্পর্কে কিছুটা জানি, তবে সরাসরি তার পারফরম্যান্স দেখব এটি অনেক বড় একটি বিষয়।’
কোন গানে পারফর্ম করবেন এমন প্রশ্নের উত্তরে রেখা বলেন, ‘আমার আরো একটি নাম রহস্য। আমি যদি এখনই বলে দিই তাহলে নামের মানে কী হলো?’
রেখা ছাড়াও অনুষ্ঠানে পারফর্ম করবেন-রণবীর কাপুর, শহিদ কাপুর, অর্জুন কাপুর, ববি দেওল, কৃতি স্যানন, ইউলিয়া ভান্তুর, বাণী কাপুর, নুসরাত ভারুচা। মূল অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন করন জোহর ও রিতেশ দেশমুখ।
আগামী ২২-২৪ জুন ব্যাংককের সিয়াম নিরামিত থিয়েটারে ১৯তম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমিতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।