ঢাকাMonday , 11 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নারী ক্রিকেট দলকে সংসদের অভিনন্দন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছে জাতীয় সংসদ।সোমবার সংসদের অধিবেশনের শুরুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নারীদের এশিয়া টি-টুয়েন্টিতে ভারতকে হারিয়ে নারী ক্রিকেট দলের শিরোপা লাভের গৌরব অর্জন করায় দলের খেলোয়াড় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সংসদের পক্ষে এ অভিনন্দন জানান।
তিনি বলেন, বাংলাদেশ নারী ক্রিকেট দলের এই অসামান্য অর্জনের মাধ্যমে নারী ক্রিকেটাররা বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে। সমগ্র জাতি বাংলাদেশ দলের ক্রীড়া নৈপুণ্যে গর্বিত।
মালয়েশিয়ার কিনারা একাডেমি ওভাল মাঠে গতকাল ৬ বারের চ্যাম্পিয়ন ভারতকে ৩ উইকেটে হারিয়ে এশিয়া কাপ টি-২০ ক্রিকেটে শিরোপা লাভ করে বাংলাদেশ নারী ক্রিকেট দল।