ঢাকাSunday , 10 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চন্দ্রা-এলেঙ্গা চার লেন খুলবে ১২ জুন : কাদের

Link Copied!

গাজীপুর প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১২ তারিখ (জুন) থেকে চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত চার লেন পুরোপুরি খুলে দেওয়া হবে। সড়কের ২৩টি ব্রিজের ওপর দিয়েও গাড়ি চলবে। ঈদের পরেও যারা ফিরতি যাত্রায় সামিল হবে, কর্মস্থলে ফিরে আসবে তাদের জন্য আমরা এ রাস্তা খুলে দিচ্ছি।’
মন্ত্রী জানান, ঈদের পর প্রধানমন্ত্রী এ সড়কের উদ্বোধন করবেন।
ওবায়দুল কাদের বলেন, ‘সড়ক সম্পর্কে নানা রকমের আতঙ্ক ছড়ানো হচ্ছে। বিশেষ করে এই রুট নিয়ে। আমি আশ্বস্ত করতে চাই, এই সড়কে (গাজীপুর-এলেঙ্গা) এই ঈদে গত কয়েকবারের চেয়ে স্বস্তিতে মানুষ যাতায়াত করবে।’
তিনি শনিবার দুপুরে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমার বক্তব্যকে বিকৃতভাবে প্রচার করবেন না। আমি বার বার একটা কথা বলেছি, সড়কের জন্য যানজট হবে না। কিন্তু কোনো কোনো পত্র-পত্রিকার দেখছি সেটা বলা হচ্ছে- সড়কে যানজট হবে না। এটা কিন্তু এক কথা নয়। সড়কের কারণে যানজট হবে না, আমি এটা বলেছি। আর আপনি যদি বলেন, সড়কে যানজট হবে না। এটা তো ভিন্ন বিষয়।’
তিনি বলেন, ‘ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় আটকে যাবে, বিকল হয়ে যাবে। আমরা চাচ্ছি ফিটনেসবিহীন গাড়ি যতটা কমানো যায়। যদি রং সাইডে গাড়ি যায়, তখন যদি যানজট হয়, আমি এটা বন্ধ করব কেমন করে। এর জন্য তো সড়ক দায়ী নয়। রাস্তা মেরামত ও মেন্টেইনেন্সের কাজ আমরা শেষ করেছি। আমি বলতে পারি, কোনো অবস্থায় সড়কের জন্য গাড়ি বন্ধ থাকবে না। সড়কের কারণে যানজট হবে না।’
এ সময় মন্ত্রীর সাথে হাইওয়ের ডিআইজি মো. আতিকুল ইসলাম, সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় প্রকৌশলী সুবজ উদ্দিন খান, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ, গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী ডি কে এন নাহিন রেজাসহ সড়ক জনপথ ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।