ঢাকাSunday , 10 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জি-সেভেনে রাশিয়াকে চান ট্রাম্প

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি শিল্পোন্নত দেশগুলোর জোট জি-সেভেনে রাশিয়াকে ফিরে পেতে চান। শুক্রবার সম্মেলনের উদ্বোধনী দিনে তিনি এ কথা বলেছেন। ২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপ দখলের পর রাশিয়াকে জি-সেভেন থেকে বহিষ্কার করা হয়।
শুক্রবার ট্রাম্প বলেছেন, ‘আপনারা পছন্দ করেন বা না করেন কিংবা এটি রাজনৈতিকভাবে সঠিক নাও হতে পারে। কিন্তু আপনারা জানেন, আমাদের বিশ্ব পরিচালনা করতে হয় এবং জি-সেভেন, যেটি একসময় জি-এইট ছিল, তা থেকে রাশিয়াকে বের করে দেওয়া হয়েছে। তাই তাদের রাশিয়াকে ফিরে আসার সুযোগ দেওয়া উচিত।’
ট্রাম্পকে সমর্থন দিয়েছে ইতালি। দেশটির নতুন প্রধানমন্ত্রী গুইসেপ কন্তে এক টুইটে বলেছেন, ‘সবার স্বার্থেই’ রাশিয়াকে ফিরে আসতে দেওয়া উচিত।
তবে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল পরে জানিয়েছেন, ইউক্রেন ইস্যুর কোনো উন্নয়ন না হওয়া পর্যন্ত কন্তেসহ ইউরোপী ইউনিয়নের সকল সদস্য রাশিয়াকে ফিরে না আসতে দেওয়ার ব্যাপারে একমত হয়েছে। কানাডাও রাশিয়ার ফেরার বিপক্ষে বলে জানিয়েছে।