ঢাকাSunday , 10 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জানভির প্রিয় অভিনেতা কে?

Link Copied!

বিনোদন ডেস্ক : শ্রীদেবী ও বনি কাপুরের মেয়ে জানভি কাপুর। ধড়ক সিনেমার মাধ্যমে তার বলিউডে অভিষেক হতে যাচ্ছে। তবে এর আগেই নানা কারণে আলোচনায় রয়েছেন তিনি।
‘ভোগ ইন্ডিয়া’ ম্যাগাজিনের জুন সংখ্যার প্রচ্ছদে স্থান পেয়েছে জানভির ছবি। এছাড়া ম্যাগাজিনের দেয়া সাক্ষাৎকারে নানা বিষয়ে কথাও বলেছেন তিনি। এতে নিজের প্রিয় অভিনেতা নিয়েও কথা বলেছেন শ্রীদেবী কন্যা।
প্রিয় অভিনেতার নাম জিজ্ঞেস করা হলে জানভি জানান, রাজকুমার রাও, ধানুশ ও নওয়াজউদ্দিন সিদ্দিকীকে তিনি খুবই পছন্দ করেন। তিনি বলেন, ‘তারা খুবই ভালো। আমি তাদের প্রতিই আকৃষ্ট হই যারা আমাকে মুগ্ধ করতে পারে। আর এই তিনজনের অভিব্যক্তিই অনেক চমৎকার। আমি জানি না এটি বলা ঠিক হবে কিনা, বেরেলি কি বারফি সিনেমা দেখার পর আমি রাজকুমার রাওয়ের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করেছি। তার সব ছবিতে কমেন্ট করেছি। তিনিই একমাত্র অভিনেতা যার কাছে ছবি তোলার অনুরোধ করেছি।’
একই সাক্ষাৎকারে জানভি জানান, মৃত্যুর আগে তার মা শ্রীদেবী ধড়ক সিনেমার ২৫ মিনিট দেখেছেন। এমনকি জানভিকে কিছু বিষয় পরিবর্তন করারও পরামর্শ দিয়েছেন।
জানভি বলেন, “তিনি টেকনিক্যাল বিষয়গুলো নজর দিয়েছিলেন। প্রথম যে বিষয়টি তিনি আমাকে বলেছিলেন, যেটি আমাকে ঠিক করতে হবে তা হলো- মাসকারা বেশি লেপ্টে গেছে যা তাকে বিরক্ত করেছে। সিনেমার দ্বিতীয় অংশ একটু ভিন্ন। তিনি আমাকে বলেছেন, ‘তোমার মুখে কোনো কিছু লাগাবে না।’ এই কথাগুলোই তিনি আমাকে বলেছেন কিন্তু তিনি খুব খুশি ছিলেন।”