ঢাকাSunday , 10 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গুঞ্জন উসকে দিলেন রণবীর

Link Copied!

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা রণবীর কাপুর। সিনেমার পাশাপাশি ব্যক্তি জীবনে প্রেমের গুঞ্জনে অনেকবারই খবরে এসেছেন। দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এ অভিনেতা। সর্বশেষ অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে তার প্রেমের গুঞ্জন বলিপাড়ায় চাউর হয়েছে।
চলতি বছরের শুরুতে আয়ান মুখার্জির ব্রহ্মাস্ত্র সিনেমার শুটিং শুরু করেছেন রণবীর। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন আলিয়া ভাট। সিনেমাটির শুটিং শুরুর পর থেকে প্রায়ই তাদের একসঙ্গে দেখা যায়। এমনকি সোনম কাপুরের বিয়েতেও একসঙ্গে হাজির হন তারা। তাদের এমন রসায়ন কারো চোখ এড়ায়নি। তাই তাদের মধ্যে সম্পর্ক নিয়ে চলছে জোর আলোচনা।
রণবীরের সঙ্গে প্রেমের গুঞ্জনে অনেকবারই কথা বলেছেন আলিয়া ভাট। বিষয়টি নিয়ে হ্যাঁ অথবা না কোনোটিই বলেননি এ অভিনেত্রী। সম্প্রতি এ নিয়ে প্রশ্ন করা হলে আলিয়ার পথেই হাঁটলেন রণবীর। তিনি বলেন, ‘সম্পর্কটি এখনো নতুন, এ বিষয়ে এখনই কথা বলতে চাই না। এখনো অনেক সময় প্রয়োজন। একজন অভিনেত্রী ও ব্যক্তি হিসেবে আলিয়া এখন বিকশিত হচ্ছে। আমি যখন তার কাজ, অভিনয় দেখি এমনকি ব্যক্তি জীবনে সে যা করে তা আমাকে অনুপ্রেরণা যোগায়। এটি এখনো নতুন তাই পরিণত হতে কিছুটা সময় দিন।’
এর আগে এক সাক্ষাৎকারে রণবীরের সঙ্গে তার রসায়ন ও প্রেমের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে আলিয়া বলেন, ‘আমি খুশি যে মানুষ রণবীরের সঙ্গে আমার রসায়ন নিয়ে আলোচনা করছে। কারণ আমরা একসঙ্গে একটি সিনেমায় অভিনয় করছি, যেটি আগামী বছর মুক্তি পাবে। আর যারা আমাদের রসায়ন নিয়ে কথা বলছে তারা বরং আমাদের সিনেমাটি দেখবেন।’