ঢাকাFriday , 8 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জি সেভেন সম্মেলন শুরুর আগেই চলছে বাগযুদ্ধ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সাতটি শীর্ষ ধনী দেশের নেতারা জি-সেভেন শীর্ষ সম্মেলনকে সামনে রেখে কানাডার কুইবেকে জড়ো হতে শুরু করেছেন। স্থানীয় সময় শুক্রবার বিকেলে সম্মেলন শুরু হওয়ার কথা।
সম্মেলন শুরু হওয়ার আগেই শীর্ষ নেতাদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বাগযুদ্ধ শুরু হয়েছে। এই বাগযুদ্ধের এক পক্ষে রয়েছে কানাডা ও ফ্রান্স। আর অপরপক্ষে রয়েছে স্রেফ যুক্তরাষ্ট্র। মূলত আমদানি করা ইস্পাতের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কারোকে কেন্দ্র করেই তাদের এই বাকযুদ্ধ।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন টুইটারে লিখেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি তার দেশকে বিচ্ছিন্ন রাখতে চান তাহলে বাকী ছয় দেশ প্রয়োজন পড়লে নিজেরাই চুক্তি করবে। ‘কারণ এই ছয়টি দেশই মূল্যবোধের প্রতিনিধিত্ব করে, তারা বাজার অর্থনীতিকে প্রতিনিধিত্ব করে যার একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে এবং যারা এখন সত্যিকারের আন্তর্জাতিক শক্তি।’
আর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে ইস্পাতের ওপর শুল্কারোপকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন।
এর জবাবে শুক্রবার ট্রাম্প টুইটারে লিখেছেন, ‘দয়া করে প্রধানমন্ত্রী ট্রুডো ও প্রেসিডেন্ট ম্যাক্রনকে বলুন তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যাপক শুল্কারোপের অভিযোগ তুলছেন এবং আর্থিক নয় এমন বিষয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ১৫১ বিলিয়ন ডলারের এবং কানাডা আমাদের কৃষক ও অন্যদের তাদের বাজারে প্রবেশ করতে দিচ্ছে না। আগামী দিন তাদের দেখা করার প্রত্যাশায় রইলাম।’