নিজস্ব প্রতিবেদক : নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে ‘মানবিক’ নামে স্বেচ্ছাসেবী সংগঠন ক্যাম্পেইন করেছে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ ক্যাম্পেইন করে সংগঠনটি। সড়ক, মহাসড়ক, নৌপথ রেল পথে দুর্ঘটনা ও জীবনহানী প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে সংগঠনটি।
সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হাওলাদার অ্যাঞ্জেল বলেন, ‘মানবিক’ নামে স্বেচ্ছাসেবী সংগঠনটি সড়ক, মহাসড়ক, নৌপথ রেলপথে দুর্ঘটনা ও জীবনহানী প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ঈদ আসলেই মানুষ ছুটে যায় আপনজনদের কাছে। লক্ষ্য একটাই ঈদের আনন্দ ভাগাভাগি করা। কিন্তু পথে দুর্ঘটনা ঘটলে সব আনন্দে ভাটা পড়ে। ম্লান করে দেয় সবকিছু। আমরা সেটা হতে দিতে পারি না।
তিনি আরো বলেন, এবার যাতে ঈদযাত্রায় কোনো একজন আপনজন আমাদেরকে কাঁদিয়ে আনন্দ মাটি করে দুর্ঘটনায় না পড়েন সে লক্ষ্যে আমরা সতেচনতামূলক ক্যাম্পেইন করে যাচ্ছি। আমরা চালক, হেলপার, যাত্রী ও পথচারীদের সাবধান ও পরামর্শ দিচ্ছি। তিনি মনে করেন প্রতিটি মানুষ যদি নিজে উদ্যোগে সচেতন হয় এবং সচেতনভাবে চলাফেরা করেন, তবে দুর্ঘটনা অনেকাংশ কমে আসবে। প্রচারণায় সংগঠনের অন্য স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।

