ঢাকাThursday , 7 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

করের আওতায় আসছে উবার, পাঠাও

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : উবার, পাঠাওসহ রাইড শেয়ারিং ব্যবস্থায় সেবা দেওয়ার মাধ্যমে যে আয় হয়, তার উপর করারোপের প্রস্তাব করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাজেটের অর্থবিলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান।
অর্থমন্ত্রী বলেন, এসব খাতে যে আয় হবে, তার উপর উৎসে কর আদায় করা হবে।
এসব সেবা প্রদানকারী পরিবহন মালিকদের টিআইএন (কর শনাক্তকরণ নম্বর) নেয়া ও বছর বছর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার প্রস্তাবও করেছেন তিনি। এর ফলে উবার, পাঠাও, সহজ, ওভাইসহ রাইড শেয়ারিংয়ে ব্যবহার হওয়া গাড়ি ও মোটরসাইকেল মালিকদের নতুন করে করের আওতায় আসতে হবে।
তবে রিটার্ন দাখিলকালে তাদের আয় করমুক্ত সীমা অতিক্রম না করলে উৎসে কর্তিত ওই কর সমন্বয়ের সুযোগ থাকবে। তবে এ খাতে উৎসে কর আরোপ হলে তা সেবা গ্রহণকারীর কাছ থেকেই কোনো না কোনভাবে আদায় করা হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রসঙ্গত, দেশে এ ধরণের নিবন্ধিত পরিবহনের সংখ্যা এক লাখেরও বেশি।