ঢাকাThursday , 7 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্কুলবাসে শুল্ক ছাড় দেবে সরকার

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : স্কুল শিক্ষার্থীদের যাতায়াতে বাস আমদানি হলে তাতে শুল্কে ছাড় দেবে সরকার। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ কথা জানান।
মুহিত বলেন, ঢাকা শহরে ছাত্র-ছাত্রীদের যাতায়াতের জন্য অধিকাংশ স্কুলেই কোনো স্কুলবাস নেই। তাই অভিভাবকরা নিজস্ব গাড়ি ব্যবহার করে তাদের সন্তানদের স্কুলে যাতায়াত নিশ্চিত করতে বাধ্য হচ্ছে, যা ঢাকা মহানগরীতে যানজট সৃষ্টিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। স্কুলবাস চালু করা হলে যানজট নিরসনের পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াত সহজ ও নিরাপদ হবে বলে মনে করেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, এ লক্ষ্যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা এজেন্সি স্কুল বাস সার্ভিস চালুর আগ্রহ প্রকাশ করলে তা যথাযথ বিবেচনায় বিশেষ শুল্ক সুবিধায় আমদানির সুযোগ দেওয়া হবে।