ঢাকাWednesday , 6 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্প-উনের বৈঠক হবে সেনতোসা দ্বীপে

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যে বহুল প্রত্যাশিত বৈঠক সিঙ্গাপুরের সেনতোসা দ্বীপের একটি হোটেলে অনুষ্ঠিত হবে। বৈঠকের এই স্থান সম্পর্কে নিশ্চিত করেছে হোয়াইট হাউস। আগামী ১২ জুন ঐতিহাসিক এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বৈঠকের আগে এখনো অনেক কিছুই বাকি।
এটি হতে উত্তর কোরিয়ার কোনো নেতা এবং যুক্তরাষ্ট্রের চলমান প্রেসিডেন্টের মধ্যে ইতিহাসে প্রথমবারের মতো বৈঠক। ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জানান, বৈঠককে ঘিরে পরিকল্পনা খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে। সাংবাদিকদের তিনি বলেন, ‘বৈঠকের আগে সম্পর্কের অনেক উন্নয়ন প্রয়োজন এবং অনেক অনেক আলোচনা চলছে।’ ট্রাম্প বলেন, ‘বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ- ওই দিনগুলো হবে খুবই গুরুত্বপূর্ণ।’