ঢাকাWednesday , 6 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বোমা বিস্ফোরণে কেনিয়ার ৫ পুলিশ নিহত

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়া সীমান্তের কাছে পুঁতে রাখা বোমার ওপর দিয়ে গাড়ি দিয়ে যাওয়ার সময় কেনিয়ার পাঁচ পুলিশ সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত তিনজন। বুধবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। ফক্স নিউজ জানিয়েছে, বুধবার সকালে কেনিয়ার পূর্বে লিবোই সীমান্ত চৌকির কাছে গারিসা জেলায় এই হামলার ঘটনা ঘটেছে।
নর্থ-ইস্টার্ন আঞ্চলিক সমন্বয়ক মুহাম্মদ সালেহ জানিয়েছেন, আধা-সামরিক এই ইউনিটটি জেনারেল সার্ভিস ইউনিট নামে পরিচিত। সকালে এই ইউনিটটের কয়েকজন সদস্য টহলে বের হয়েছিল।
কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে সোমালিয়াভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী আল-শাবাব এর পেছনে রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ২০১১ সালে আল-শাবাবকে দমনের জন্য সোমালিয়ায় সেনা পাঠিয়েছিল কেনিয়া।