ঢাকাWednesday , 6 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শবে কদরের ছুটি ১৩ জুন

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : শবে কদরের ছুটি পুনঃনির্ধারণ করেছে সরকার। শবে কদরের ছুটি ছিল ১২ জুন। ১২ জুনের পরিবর্তে ছুটি থাকবে ১৩ জুন।জনপ্রশাসন মন্ত্রণালয় শবে কদরের নতুন ছুটির তারিখ পুনঃনির্ধারণ করে মঙ্গলবার এই আদেশ জারি করে।
সরকারি আদেশে বলা হয়, দ্য নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট- ১৮৮১ এর ২৫ ধারার বিশ্লেষণে প্রদত্ত ক্ষমতাবলে নির্বাহী আদেশে শবে কদরের ছুটি পুনঃনির্ধারণ করা হলো।
এতে আরো বলা হয়, যে সকল অফিসের সময় সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দ্বারা নির্ধারিত হয়ে থাকে সে সকল অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক চাকরি হিসেবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে।
২০১৮ সালের ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী, ১৭ মে থেকে রোজা শুরু হবে এমনটা ধরে ১২ জুন নির্বাহী আদেশে শবে কদরের সরকারি ছুটি নির্ধারিত ছিল। কিন্তু গত ১৮ মে থেকে রোজা শুরু হওয়ায় ১২ জুন শবে কদরের রাতে ইবাদত বন্দেগী করবেন ধর্মপ্রাণ মসুলমানরা। এজন্য শবে কদরের ছুটি পুনঃনির্ধারণ করে ১৩ জুন করা হয়েছে।