ঢাকাTuesday , 5 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইইউকে ভাঙার চেষ্টা করছে না রাশিয়া : পুতিন

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘রাশিয়া ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) ভাঙার চেষ্টা করছে না।’
মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ অস্ট্রিয়া সফরের আগ দিয়ে এ কথা বললেন পুতিন। অস্ট্রিয়া সফর হবে গত প্রায় এক বছরের মধ্যে পুতিনের প্রথম কোনো ইইউভুক্ত দেশ সফর। অস্ট্রিয়ার ওআরএফ স্টেশনকে পুতিন বলেন, তিনি একটি একত্রিত ও সমৃদ্ধ ইউরোপীয় ইউনিয়ন চান।
এ সময় পুতিন ইইউ ব্লককে রাশিয়ার ‘গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও আর্থিক অংশীদার’ হিসেবে উল্লেখ করেন। তিনি অস্ট্রিয়ার ডানপন্থি ফ্রিডম পার্টি ও রাশিয়ায় তার দল ইউনাইটেড রাশিয়া পার্টি মধ্যে সম্পর্কের কথা উড়িয়ে দেন।
পুতিন অষ্ট্রিয়া সফরে একজন ব্যবসায়িক নেতা হিসেবে দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভ্যান ডার বেলেন এবং চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জের সঙ্গে মঙ্গলবার দেখা করবেন।
পুতিন বলেন, ‘ইইউর কেন্দ্রে যত সমস্যা হবে, আমাদের জন্য ঠিক তেমনই ঝুঁকি ও সমস্যার সৃষ্টি হবে। আমাদের ইইউর সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। ইইউর কোনো কিছু কিংবা কাউকে বিভক্ত করার অভিপ্রায় আমাদের নেই।’
২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়া দখল এবং পূর্ব ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদীদের সাহায্যের প্রতিবাদে দেশটির ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করে ইইউ। পুতিনের অস্ট্রিয়া সফরে এ বিষয়েও আলোচনা হতে পারে।