ঢাকাTuesday , 5 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘দহন’-এ যুক্ত হলেন শিমুল খান

Link Copied!

বিনোদন প্রতিবেদক : প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া নির্মাণ করছেন ‘দহন’ সিনেমা। আগামীকাল বুধবার বিএফডিসিতে মহরতের মাধ্যমে সিনেমাটির শুটিং শুরু হবে। এতে অভিনয় করবেন জাকিয়া বারী মম, সিয়াম ও পূজা চেরিসহ অনেকে। শুটিং শুরুর একদিন আগে ‘দহন’ সিনেমায় নাম লেখালেন খল অভিনেতা শিমুল খান।
তরুণ চলচ্চিত্র পরিচালক রায়হান রাফি পরিচালিত এই সিনেমায় একটি বিশেষ চরিত্রে শিমুল খানকে অভিনয় করতে দেখা যাবে। গতকাল সোমবার সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
এ প্রসঙ্গে শিমুল খান বলেন, ‘এর আগে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার তিনটি সিনেমায় অভিনয় করেছি। চতুর্থবারের মতো এবার জাজের সিনেমায় নাম লেখালাম। এটা খুবই আনন্দের। আমার উপর আবারো বিশ্বাস রাখার জন্য জাজের কর্ণধার আব্দুল আজিজ ভাই, পরিচালক রায়হান রাফিসহ পুরো জাজ মাল্টিমিডিয়ার প্রতি আমার প্রাণের শুদ্ধতম অংশ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’