ঢাকাTuesday , 5 June 2018
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রকাশ্যে আসিফ-এভ্রিলের ‘কসম’

Link Copied!

বিনোদন ডেস্ক : দর্শকনন্দিত সংগীতশিল্পী আসিফ আকবর। গান নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। এবার ‘কসম’ শিরোনামে নতুন একটি গান নিয়ে হাজির হলেন আসিফ।
গতকাল সোমবার ইউটিউবে গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে। ‘খোদার কসম/আজ থেকে ভুলে যাব/আমি তোর নাম/তোর উষ্ণ ঠোঁটে আর/ হারাব আমি নিজেকে’ এমন কথার গানটি লিখেছেন ওমর ফারুক। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন প্লাবন কোরেশী। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন।
‘কসম’ গানটির মিউজিক ভিডিওতে আসিফ আকবরের বিপরীতে মডেল হয়েছেন জান্নাতুল নাঈম এভ্রিল। ভিডিওটিতে একটি প্রেমের গল্প তুলে ধরা হয়েছে। আসিফকে রকস্টারের ভূমিকায় দেখা গেছে। নতুন প্রযোজনা প্রতিষ্ঠান সেভেন টিউনস এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে।

https://youtu.be/-6vQc39jRWU