স্পোর্টস ডেস্ক : অবশেষে নতুন কোচ পাচ্ছে বাংলাদেশ। তিন ফরম্যাটে বাংলাদেশের প্রধান কোচ হচ্ছেন ইংল্যান্ডের প্রাক্তন উইকেটরক্ষক স্টিভ রোডস।
ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো বলছে, এই সপ্তাহের মধ্যেই বাংলাদেশের দায়িত্ব নেবেন রোডস। গত অক্টোবরে চন্ডিকা হাথুরুসিংহের পদত্যাগের পরে থেকেই প্রধান কোচ ছাড়া চলছে বাংলাদেশ দল।
কোচ খোঁজার জন্য কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার গ্যারি কারস্টেনকে পরামর্শক হিসেবে নিয়োগ দেয় বিসিবি। কারস্টনের সুপারিশেই রোডসকে নিয়োগ দিচ্ছে বিসিবি। এ ছাড়া ব্যাটিং পরামর্শক হিসেবে ল্যান্স ক্লুজনারের সঙ্গেও আলোচনা চলছে বিসিবির।

